বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

মাশরাফির বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : নড়াইল সদর উপজেলা নির্বাচনে জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান (ঘোড়া প্রতীক)।

শনিবার সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। 

এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাচন অফিসার এবং নড়াইল সদর থানার ওসির নিকট অভিযোগটির অনুলিপি দিয়েছেন তিনি।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যে, বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী, হুইপ বা এমপি তার নির্বাচনি এলাকার কোনো উপজেলায় কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারবেন না। কিন্তু নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়ার (আনারস মার্কা) পক্ষে প্রকাশ্যে প্রচার চালাচ্ছেন, যা উপজেলা নির্বাচন আচারণবিধির প্রকাশ্য লঙ্ঘন।

অভিযোগের বিষয়ে জানতে জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মাশরাফির মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

সদর উপজেলা ও লোহাগড়া উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযোগ দিয়েছেন, তবে অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ অভিযোগকারী দেননি। প্রমাণ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৯ মে ২০২৪,/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit