মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

সংবাদ সম্মেলনে আসছেন সাঈদ খোকন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : সংবাদ সম্মেলনে আসছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে‌ ‘এগিয়েছিল দক্ষিণ ঢাকা, স্মৃতির পাতায় ফিরে দেখা’ শীর্ষক মিট দ্য প্রেস করবেন তিনি। 

শুক্রবার মোহাম্মদ সাঈদ খোকনের জনসংযোগ কর্মকর্তা মো. জাহিদ আলম ইমন এ তথ্য জানিয়েছেন।

জাহিদ আলম ইমন জানান, আগামীকালের মিট দ্য প্রেসে মোহাম্মদ সাঈদ খোকন মেয়র থাকা অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যেসব সফলতা অর্জন করেছেন তা ফের নগরবাসীর সামনে তুলে ধরবেন। এ ছাড়া ২০১৯ ও ২০২৩ সালে ঢাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস গণমাধ্যমে যে মনগড়া বক্তব্য দিয়েছেন, তার সঠিক তথ্য উপস্থাপন করবেন সাঈদ খোকন।

তিনি আরও জানান, মোহাম্মদ সাঈদ খোকন ২০১৫ সালের ১৭ মে থেকে ২০২০ সালের ১৬ মে পর্যন্ত সফলতার সঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন। এ সময় পরিকল্পিত উন্নয়ন, সুযোগের সমতা, নিরাপদ ও দূষণমুক্ত আধুনিক ঢাকা বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় ৫০টিরও বেশি সফলতা অর্জন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

 

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit