মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছে ভারত: পাটমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ :  ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের ভোগান্তি কমাতে এবং ভিসা ব্যবস্থা আরও সহজ করতে ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাইকমিশনার প্রণব ভার্মা। 

মঙ্গলবার সকালে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান তিনি।

পাটমন্ত্রী বলেন, ‘আমাদের পাটখাতে আরও বেশি সহযোগিতা চেয়েছি ভারতের কাছে। ৭০ থেকে ৭৫ ভাগ পাটের বীজ ভারত থেকে আমদানি করি আমরা। মানসম্মত পাটবীজ দিতে বলেছি।’

ভিসার চাপ অনেক বেশি থাকে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কখনো কখনো সেটা ওভারলোড হয়ে যায়। ওভারলোড কমাতে হলে কমপক্ষে ২ বছর লাগবে।’

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘নির্বাচনের আগে ডোনাল্ড লুর সফরে অনেকে ভেবেছিলেন যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। আমার মনে হয় লু-এর এবারের সফর বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সব সময়ই ভালো ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৪,/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit