শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু ‘ট্রাম্প’ আটোয়ারীতে পুলিশের পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু আটক হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান ধলেশ্বরী নদীতে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ভারত থেকে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী মুম্বাই থেকে ফিরেই রাহুলের বাড়িতে জিৎ ‘দেশু ৭’ সিনেমায় থাকছেন অনির্বাণ, এবার দেবের পরিচালনায় শুভশ্রী

ছেলের লিভ-ইন সম্পর্ক নিয়ে কী বললেন শ্রাবন্তী?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : বিনোদন জগতে পা রেখেই বিয়ের পর্বটা সেরে নিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে ভালোবেসে বিয়ে করেন এই অভিনেত্রী। তার প্রথম স্বামী রাজীব। প্রথম সংসারেই তার পুত্রের জন্ম হয়। ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ওরফে ঝিনুক এখন বেশ বড়। এতোটা বড় করার পেছনে পুরোটা অবদানই শ্রাবন্তীর। মা-ছেলে এখন বন্ধুর মতোই। ছেলের প্রেমিকার সঙ্গেও ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। সেইসব ছবি প্রকাশ হয়েছে সমাজ মাধ্যমেও।

একমাত্র ছেলে ঝিনুক জীবনের যাবতীয় খুটিনাটি, সিক্রেট মায়ের সঙ্গেই শেয়ার করেন। ছেলের প্রেমিকার সঙ্গে বিদেশে ট্যুরেও যেতেও দেখা গেছে শ্রাবন্তীকে। শোনা যাচ্ছে, প্রেমিকার সঙ্গে একসঙ্গে বসবাস করছেন ঝিনুক। ছেলের লিভ-ইন সম্পর্কটাকে কীভাবে দেখছেন তার মা শ্রাবন্তী? এ বিষয়ে শ্রাবন্তীর সোজা উত্তর, ‘একদম ওকে আমি। ছেলে লিভ-ইন করুক যাই করুক আমার আপত্তি থাকবে কেন? জীবন একটাই তাই যে যেটাতে ভাল থাকে, সেটাই করা উচিৎ বলে আমি মনে করি।’

ছেলে কী হবেন, এই নিয়ে তাকে প্রশ্ন করতেই শ্রাবন্তী বলেছিলেন, ও যা চায়, যেটা হতে চায়, যা নিয়ে এগোতে চায় ভবিষ্যতে, সবেতেই সম্মতি আছে তার। মা হিসেবে সব সময় পাশে আছেন তিনি। শ্রাবন্তী সম্প্রতি শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় শেষ করেছেন ‘দেবী চৌধুরানী’র শুটিং। হাতেও রয়েছে আরও কাজ। তবে ‘দেবী চৌধুরানী’ সিনেমায় নিজেকে বদলে ফেলেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit