স্পোর্টস ডেস্ক : আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপের ঠিক কয়েক দিন আগে আয়ারল্যান্ডের মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে হেরে গেল পাকিস্তান।
রমিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে দলের ব্যাটসম্যানদের সামর্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে হারের কোনো অজুহাত দিতে পারেন না। বাবর আজমদের শরীরী ভাষা দুর্বল মনে হয়েছে। এমন কম্বিনেশন তৈরি করেছেন যে, সেটাই দলে প্রভাব ফেলেছে।’
পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ক্রিকেটার আরও বলেন, ‘এই পাকিস্তান দল কিভাবে বিশ্বকাপ জিতবে? আপনি দলের সামর্থ্য জানেন। তারপরও তাদের থেকেই ভারত, অস্ট্রেলিয়ার মতো পারফরম্যান্স চান কিংবা ট্রাভিস হেডের মতো খেলোয়াড় তৈরি করতে চান।’
কিউএনবি/আয়শা/১২ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০০