শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

দক্ষিণ কোরিয়ার আদালতের তথ্য চুরি করেছে উত্তর কোরিয়ার হ্যাকাররা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার হ্যাকাররা দক্ষিণ কোরিয়ার একটি আদালতের কম্পিউটার নেটওয়ার্ক থেকে স্পর্শকাতর তথ্য চুরি করেছে। দুই বছরের বেশি সময় ধরে চুরি হওয়া ওই তথ্যের মধ্যে রয়েছে ব্যক্তিগত বিভিন্ন নথিপত্রও। শনিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পুলিশ এ তথ্য জানিয়েছে।  

বলা হয়ে থাকে, পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার হাজার হাজার হ্যাকারকে নিয়ে তৈরি করা একটি বাহিনী রয়েছে। এই হ্যাকাররা দেশটির অভ্যন্তরে, এমনকি বিদেশ থেকেও তৎপরতা চালিয়ে থাকে। বিশ্বজুড়ে বেশ কয়েকটি বড় বড় সাইবার হামলার জন্য আগেও অভিযুক্ত করা হয়েছে তাদের।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ও সরকারি কৌঁসুলিরা আদালতের কম্পিউটার নেটওয়ার্ক থেকে তথ্য চুরির বিষয়টি তদন্ত করেছেন। তাদের বরাতে সিউল পুলিশ জানিয়েছে, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১ হাজার ১৪ গিগাবাইট তথ্য চুরি করেছে হ্যাকাররা।

এএফপিকে পাঠানো এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়া পুলিশ জানিয়েছে, ম্যালওয়্যারের মাধ্যমে তথ্যগুলো চুরি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের বিয়ে ও ব্যক্তিগত ঋণের তথ্য রয়েছে। বিষয়টি ধরা পড়ার আগপর্যন্ত ওই তথ্য চারটি স্থানীয় ও চারটি বিদেশি সার্ভারে পাঠানো হয়েছে।

আগের হ্যাকিংয়ের কিছু ঘটনায় প্রাপ্ত তথ্যের সঙ্গে এবার আদালতের কম্পিউটার নেটওয়ার্কে থাকা ম্যালওয়্যার, তথ্য নেওয়া সার্ভারগুলোতে অর্থ পরিশোধের বিস্তারিত এবং আইপি অ্যাড্রেসগুলো পরীক্ষা করে দেখেছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। এরপরই তথ্য চুরির সঙ্গে পিয়ংইয়ং জড়িত বলে জানতে পারে সিউল। দেশটির পুলিশ বলছে, চুরি হয়ে যাওয়া তথ্যের মাত্র ৪ দশমিক ৭ গিগাবাইট উদ্ধার করা গেছে। এর মধ্য ৫ হাজার ১৭১টি নথি রয়েছে।

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রকল্পের কারণে দেশটির ওপর একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘ। বিশ্লেষকেরা বলছেন, এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রা হাতিয়ে নিতে কয়েক বছর ধরে সাইবার হামলা বাড়িয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা।

দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু ২০২২ সালেই উত্তর কোরিয়ার হ্যাকাররা প্রায় ১৭০ কোটি ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছিল। এ ছাড়া তারা নিজেদের অস্ত্র প্রকল্পে কাজে লাগানোর জন্য সাইবার হামলা চালিয়ে বিভিন্ন তথ্যও জোগাড় করেছে। সূত্র : এনডিটিভি

কিউএনবি/অনিমা/১২ মে ২০২৪,/সকাল ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit