সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়: ইসরাইল অবশেষে নটিংহ্যাম জুজু কাটালো ম্যানইউ, লিগে তিন বছর পর পেলো জয়ের দেখা চৌগাছা উপজেলা হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে -ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

রাফা থেকে আরও ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরাইলের

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় সেনাবাহিনীর মুখপাত্র জানান, উত্তর গাজার জাবালিয়া এলাকার বাসিন্দা এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের এবং প্রতিবেশী আরও ১১টি এলাকার লোকজনদের গাজার পশ্চিমের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হচ্ছে।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৩ লাখ গাজাবাসী আল-মাওয়াসির দিকে চলে গেছে। গাজার স্থানীয় বাসিন্দা, মানবিক গোষ্ঠীগুলো এবং যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ উপেক্ষা করে রাফায় আরও তীব্র অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরাইল। গত সাত মাস ধরে চলা যুদ্ধে প্রায় ১ লাখেরও বেশি ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছিল।  

ইসরাইল বলেছে যে, হামাসের হাজার হাজার যোদ্ধাকে নির্মূল না করা পর্যন্ত তারা যুদ্ধে জিততে পারবে না।
অন্যদিকে  শুক্রবার (১০ মে) হোয়াইট হাউস বলেছে যে, তারা অত্যন্ত উদ্বেগের মধ্য দিয়ে ইসরাইলি অভিযানগুলিকে পর্যবেক্ষণ করছে। এদিকে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা-এর মতে,  মধ্য গাজার বেশ কয়েকটি এলাকায় রাতভর ইসরাইলের হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
 
গত ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের হামলার পর গাজায় হামলা চালানো শুরু করে নেতানিয়াহুর সরকার। অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit