সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়: ইসরাইল অবশেষে নটিংহ্যাম জুজু কাটালো ম্যানইউ, লিগে তিন বছর পর পেলো জয়ের দেখা চৌগাছা উপজেলা হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে -ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

থাইল্যান্ডে এ বছরের এখন পর্যন্ত হিটস্ট্রোকে ৬১ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত থাইল্যান্ডে হিটস্ট্রোকে ৬১ জনের মৃত্যু হয়েছে। যা ২০২৩ সালের থেকে প্রায় দ্বিগুণ। শুক্রবার (১০ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তীব্র গরম নিয়ে সাপ্তাহিক ব্রিফিং’র পর এ তথ্য জানায়। খবর এএফপি।

দেশটিতে ২০২৩ সালের মার্চ মাস থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে। এর জন্য দেশটির সরকার একাধিকবার হিট অ্যালার্ট জারি করেছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৬১ জনের মৃত্যু হয়েছে। আর ২০২৩ সালে মৃত্যু হয়েছে ৩৭ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দেশটির উত্তরপূর্বাঞ্চলে। এই অঞ্চলটি কৃষি প্রধান অঞ্চল হিসেবে পরিচিত।

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র তাপপ্রবাহসহ আরো অনেক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। দেশটির সরকারি সংস্থা থাইল্যান্ড ডিপার্টমেন্ট অব ডিজিজ কন্ট্রোলের উপপ্রধান আপিচার্ত ভাচিরাফান জানান, এল নিনো আবহাওয়া প্যাটার্ন এবং জলবায়ু পরির্তনের জেরে চলতি বছর টানা ও দীর্ঘ তাপপ্রাবহ বয়ে যাচ্ছে থাইল্যান্ডের ওপর দিয়ে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি বছর স্বাভাবিক সময়ের চেয়ে দেরিতে বর্ষা আসবে থাইল্যান্ডে। তবে সামনে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তারা। এপ্রিল মাসে, থাইল্যান্ডে সর্বোচ্চ ৪৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস (১১১ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে গত বছর দেশটিতে সর্বোচ্চ ৪৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল যা দেশটির ইতিহাসের সর্বোচ্চ জাতীয় রেকর্ড।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit