সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

দুর্গাপুরে চেয়ারম্যান সাদ্দাম,ভাইস চেয়ারম্যান গোলাম ফাহমী ও শারমিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৯৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি), ভাইস চেয়ারম্যান পদে গোলাম ফাহমী ভূঞাঁ ও শারমিন আক্তার কাকলী নির্বাচিত হয়েছেন।বুধবার (৮ মে) ভোট গণনা পরবর্তী প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তপন চন্দ্র শীল। এর আগে এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি) মোটরসাইকেল প্রতীকে ৩১ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদুর রহমান কই মাছ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ১৪২ ভোট। এছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক পারভীন আক্তার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৪ ভোট, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামি লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক কবি আব্দুল্লাহ হক আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৮৭ ভোট, সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ সদস্য কামাল পাশা কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৬৫ ভোট, যুবলীগ নেতা ফারুক আহমেদ হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২৬১ ভোট এবং কুল্লাগড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল হুদা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১১৭ ভোট।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে গোলাম ফাহমী ভূঞাঁ তালা প্রতীকে ৪১ হাজার ৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছায়েদুর রহমান টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮১৪ ভোট। আরেক প্রার্থী আব্দুল কাঈয়ুম খান উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৯৭ ভোট।উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন আক্তার হাঁস প্রতীকে ২৫ হাজার ৫০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিয়া সুলতানা জবা ফুটবল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৯৫৮ ভোট। এ ছাড়াও আরেক প্রতিদ্বন্দ্বী তহুরা বেগম কলস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৮৮১ ভোট।

এ উপজেলায় মোট ৬১টি কেন্দ্রে ১ লাখ ৯৯ হাজার ৪৭০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬২ হাজার ৯৩৯ ভোটার। বৈধ ভোটের সংখ্যা ৬০ হাজার ৩৭১। বাতিল হয়েছে ২ হাজার ৫৬৮ ভোট।এ নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তপন চন্দ্র শীল উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলের সহযোগিতায় কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই উপজেলা পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে পেরেছি।

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৪,/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit