বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

গ্যালারিতে স্ত্রীকে দেখেই জ্বলে উঠলেন স্টার্ক

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক। চলতি আইপিএল শুরুর আগে নিলামে ২৪ কোটি ৭৫ লাখ রুপি খরচ করে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আইপিএলে মাঠে নামার নিজের নাম বা দামের প্রতি কমই সুবিচার করতে পেরেছেন। তবে শুক্রবার (৩ এপ্রিল) রাতে অন্য এক স্টার্কের দেখা মিলল!

এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচেই ৪ ওভার বল করে ৫৩ রান খরচ করেন স্টার্ক। মুম্বাইয়ের বিপক্ষে গত রাতের ম্যাচের আগে ৮ ম্যাচ খেলে পেয়েছিলেন ৭ উইকেট, ৫০ বা তার বেশি রান দিয়েছেন তিন ম্যাচে। প্রায় ১২ গড়ে রান বিলিয়েছেন।

তবে মুম্বাইয়ের বিপক্ষে স্টার্ক ৩.৫ ওভার বল করে ৩৩ রান খরচ করেই নিয়েছেন ৪ উইকেট। এটাই এবারের আইপিএলে তার সেরা বোলিং পরিসংখ্যান। মুম্বাইয়ের বিপক্ষে কলকাতার ম্যাচটি দেখতে গ্যালারিতে হাজির ছিলেন স্টার্কের স্ত্রী এবং অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটার অ্যালিসা হিলি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাই এটিকে ‘লেডি লাক’ বলছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit