শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

‘পেনশন অ্যান্ড রিটায়ার্ড সার্ভিস’ সেকশন চালুর ঘোষণা দিলেন ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : ডিএমপি থেকে অবসরে যাওয়া পুলিশ সদস্যদের অবসর পরবর্তী সকল সেবা নির্বিঘ্ন করতে পেনশন অ্যান্ড রিটায়ার্ড সার্ভিস নামে নতুন একটি শাখা চালুর ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার। সোমবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ডিএমপি কমিশনার নতুন এই শাখা চালুর ঘোষণা দেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ইতোপূর্বে অবসরে যাওয়া পুলিশ সদস্যদের পেনশন পাওয়া অনেক কষ্টকর ছিলো। তখন তাদের সেবা সহজ করার জন্য ডিএমপিতে ‘ওয়ান স্টপ পেনশন সার্ভিস’ চালু করা হয়। এরপরও কিছু সদস্যের পেনশন পেতে কমিশনারের দপ্তরে যাওয়ার প্রয়োজন হয়। এ কারণে ডিএমপির ‘ওয়ান স্টপ পেনশন সার্ভিস’ এর সেবার মান বাড়ানোর পাশাপাশি এখন থেকে যারা অবসরে যাবেন তাদের অবসরকালীন সময় পুলিশী সেবা সংক্রান্ত যেকোনো সহযোগিতার ক্ষেত্রে ‘পেনশন অ্যান্ড রিটায়ার্ড সার্ভিস সেকশন’ দায়িত্ব পালন করবে। তাদের সকল সেবা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে করতে ডিসি হেডকোয়ার্টার্সের তত্ত্বাবধানে কাজ করবে এই শাখা।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, আপনাদের দীর্ঘ দাপ্তরিক জীবন থেকে একটি সফল সমাপ্তি ঘটলো। আপনারা বাকী সময়টুকু পরিবার নিয়ে সুখে শান্তিতে সুস্থতার সাথে বসবাস করবে এমন প্রত্যাশা রইল। আমরা আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।

অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মুনির হোসেন চৌধুরী তার অনুভুতি ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন সুনামের সাথে বাংলাদেশ পুলিশে চাকরি করেছি। অবসর গ্রহণ করাটা চাকরির একটি অংশ। এমন সুন্দরভাবে সংবর্ধনা দেওয়ার জন্য ডিএমপি কমিশনার মহোদয়কে ধন্যবাদ।

অবসরপ্রাপ্ত কনস্টবল রইস উদ্দিন তার অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, দীর্ঘদিন পুলিশের চাকরি করে খুব সুন্দর ও আনন্দঘন মুহূর্ত পার করেছি। এই স্মৃতি বাকি জীবন আমার স্মরণ থাকবে। ভালোভাবে সুস্থতার সাথে অবসর যেতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া জানাই।

বাংলাদেশ পুলিশে দীর্ঘ কর্মময় জীবন শেষে সম্প্রতি ডিএমপি থেকে অবসর নিয়েছেন ১৯৬ জন পুলিশ সদস্য। আজ তাঁদেরকে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বিদায়ী পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করেন তিনি। অবসরে যাওয়া পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন, সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১৩ জন, পুলিশ পরিদর্শক ২৫ জন, এসআই/টিএসআই ২৭ জন, এএসআই জন/এটিএসআই ১৮ জন, নায়েক ১৯ জন, কনস্টেবল ৮৭ জন ও সিভিল স্টাফ ৫ জন।

ঢাকার বাইরে থেকে যারা বিদায় সংবর্ধনায় এসেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের পক্ষ থেকে তাদের জন্য যাতায়াতের ব্যবস্থাও করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান বিপিএম-সেবা; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit