সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

শাকিবের তৃতীয় বিয়ে, কী বললেন অপু?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : শনিবার (২৭ এপ্রিল) হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা এগোচ্ছে শাকিবের। আর এ কারণে চিত্রনায়িকা অপু বিশ্বাস আর শবনম বুবলীকে বাড়িতে ঢোকার অনুমতি দিচ্ছে না শাকিবের পরিবার।

বিষয়টি কেমনভাবে দেখছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস? ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শাকিব-অপু। অনেকটা মিডিয়া থেকে গোপনে থেকেই হয়েছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় এ জুটির বিয়ে। এরপরই হঠাৎ তাদের সম্পর্কে ঢুকে পড়েন বুবলী।
 
বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক তৈরি হওয়ার পর অনেকটা অনিশ্চয়তা থেকেই নিজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে দাঁড়ান অপু। অনেক নাটকীয়তার পর শাকিব-অপু প্রকাশ্যে সংসার শুরু করলেও সে সংসার বেশি দিন টিকেনি।
 
এরপর অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলীকে নিয়ে সংসার পাতেন শাকিব। সে সংসারও ভেঙে যায় শাকিবের। দিন গড়ানোর সাথে সাথে বুবলীর সঙ্গেও দূরত্ব তৈরি হয়।
 
এই মুহূর্তে দুই সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবনই কাটাচ্ছেন শাকিব। কখনও কখনও সন্তানের কারণে ক্যামেরায় ধরা দেন অপু আর বুবলীর সঙ্গে।
 
গত কয়েক বছরের প্রকাশিত খবরের দিকে তাকালে দেখা যায়, বিচ্ছেদের পর বুবলীর সঙ্গে সখ্যতা না থাকলেও অপু বিশ্বাসের সঙ্গে সখ্যতা বেড়েছিল শাকিবের। পরিবারের সঙ্গেও এবারের ঈদ উদযাপন করতে দেখা গেছে অপুকে।
 
এসব দেখে যখন ভক্তরা ভাবছিল অপুর সঙ্গে শাকিবের নতুন পথ চলা শুরু হতে চলেছে ঠিক সেই সময়ে ঢালিউডে ছড়িয়ে পড়ে শাকিবের তৃতীয় বিয়ের কথা।
 
গুঞ্জন চলছে, যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে শাকিবের। তাই বুবলীর পাশাপাশি অপুরও শাকিবের বাড়িতে যেতে নিষেধ রয়েছে।
 
একই সঙ্গে শাকিবের পরিবার হুঁশিয়ারি দিয়েছে, শাকিবকে নিয়ে কোনো রকম মিথ্যাচার করলেই আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য অপুর সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো কথাই বলতে চাননি নায়িকা। অপুর ভাষায়, আপাতত এ বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। তবে খুব শিগগিরই এ বিষয়ে কথা বলব।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/রাত ৮:০৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit