বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

শিক্ষক-শিক্ষার্থীদের অসুস্থতা নিয়ে মন্ত্রীর প্রশ্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান কমপ্লেক্সে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় মন্ত্রী উষ্মা জানিয়ে প্রশ্ন তোলেন, স্কুল গরমের জন্য বিপজ্জনক, আর মাঠ-ঘাট নয়!

তিনি বলেন, যেসব জেলায় তাপমাত্রা কম সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার কোনো কারণ নেই। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। সবকিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আদালতের নিদের্শনা নিয়ে আসতে হয়। হাইকোর্টের আদেশ আপিল বিভাগে নিয়ে যাবেন বলেও জানান তিনি।

এ সময় সাংবিধানিকভাবে যার যা দায়িত্ব দেয়া হয়েছে তা পালন করাই বাঞ্ছনীয় বলেও মন্তব্য করেন মন্ত্রী।এরআগে, সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন।

তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে, পরীক্ষা চলমান আছে, ও-লেভেল, এ-লেভেল পরীক্ষা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের জন্য এ আদেশ প্রযোজ্য হবে না বলেও আদেশে জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit