বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

‘মুসলিমরাই বেশি নিরোধক ব্যবহার করে’, মোদির ‘অনেক সন্তান’ মন্তব্যের জবাবে ওয়াইসি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি এক জনসভায় মুসলিমবিদ্বেষী মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী। জনসভায় প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে (আইএনসি) জড়িয়ে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ শানান মোদি। বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ মুসলিমদের মধ্যে বণ্টন করে দেবে। হিন্দুদের পারিবারিক সোনা-রুপার সঙ্গে বিবাহিত নারীদের গলায় পরা পবিত্র মঙ্গলসূত্র পর্যন্ত তারা কেড়ে নিয়ে বাঁটোয়ারা করে দেবে।

প্রতিবেদন মতে, ওই মন্তব্যে মোদি মুসলিম শব্দটি সরাসরি উল্লেখ করেন। এছাড়াও ‘অনুপ্রবেশকারী’ ও ‘যারা অনেক সন্তান জন্ম দেয়’ এমন দুটি শব্দ ও শব্দগুচ্ছ ব্যবহার করেন তিনি। এই দুটি শব্দ দিয়ে বিজেপির নেতারা সাধারণত মুসলিম সম্প্রদায়কে বুঝিয়ে থাকেন।  হায়দরাবাদে এক সংবাদ সম্মেলনে আসাদউদ্দিন ওয়াইসি দাবি করেন, ভারতে মুসলিমরাই সবথেকে বেশি কন্ডম ব্যবহার করেন। ভারতে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে না বরং তা কমছে।
 
মোদির সমালোচনা করে এআইএমআইএম প্রধান ওয়াইসি অভিযোগ করেন, ধর্মের ভিত্তিতে দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষের দেয়াল তৈরি করছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি চ্যালেঞ্জের সুরে ওয়াইসি দাবি করেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির নেপথ্যে মুসলিমদেব অবদানের যে ধারণা গড়ে তোলা হচ্ছে, তা মিথ্যা। এই নিয়ে তিনি মোদি সরকারেরই তথ্যকে উদ্ধৃত করেন।
 
বিদায়ী এই সংসদ সদস্য ও চলমান লোকসভা নির্বাচনের প্রার্থী ওয়াইসি বলেন, ‘কেন আপনি (নরেন্দ্র মোদি) এমন ভীতিপূর্ণ ধারণা তৈরি করছেন যে- মুসলিমরা বেশি সন্তানের জন্ম দেয়? মোদি সরকারেরই তথ্য বলছে- জন্মের হার এবং জনসংখ্যার নিরিখে মুসলিমরা পিছিয়ে আছে। মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে। আর এটা বলার মধ্যে কোনো লজ্জা নেই।
 
মোদির সমালোচনা করে ওয়াইসি অভিযোগ করেন, দলিত এবং মুসলিমদের প্রতি অকারণে ঘৃণার সঞ্চার করছেন প্রধানমন্ত্রী। একটা দেশের প্রধানমন্ত্রী বলছেন- জনসংখ্যার ১৫ শতাংশ হলো অনুপ্রবেশকারী। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit