বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

ঘুরে দাঁড়ানোর পরদিনই ফের সূচকের পতনে পুঁজিবাজার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২৯ এপ্রিল) পুঁজিবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডিএসইতে সোমবার কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৬৯ দশমিক ৬৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২ দশমিক ১৪ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১২ দশমিক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯৯৩ দশমিক ৯৯ পয়েন্ট ও ১ হাজার ২২১ দশমিক ৭৯ পয়েন্টে।
 
তবে ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৬৬৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৪৯ কোটি ৪৮ লাখ টাকা।
 
এ ছাড়া সোমবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৬টি কোম্পানির, কমেছে ২৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ। এ ছাড়া ওরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, মালেক স্পিনিং মিলস, আলিফ ইন্ডাস্ট্রিস, স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ,  সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, কোহিনূর ক্যামিকেলস, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস ও বীচ হ্যাচারি ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সূচকের মান। সোমবার সার্বিক সূচক সিএএসপিআই ৬১ দশমিক ৪৬ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৪১ দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৯৩৮ দশমিক ০৫ পয়েন্টে ও ৯ হাজার ৫৯৪ দশমিক ৮৫ পয়েন্টে।

 
আর সিএসই-৫০ সূচক ৬ দশমিক ১৪ পয়েন্ট ও সিএসআই সূচক ৪ দশমিক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩১ দশমিক ৭৪ পয়েন্টে ও ১ হাজার ৪৮ দশমিক ৩৯ পয়েন্টে। তবে ১৭ দশমিক ৬৬ পয়েন্ট বেড়েছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১২ হাজার ২৫৩ দশমিক ৭৪ পয়েন্টে।
 
তবে সিএসইতে সোমবার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৫৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৪৪ কোটি ৩৭ লাখ টাকা।
 
সিএসইতে ২২১ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit