বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

মোনাকোর হারে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : দুদিন আগেই ঘরের মাঠে লে হাভরের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে শিরোপার অপেক্ষা বাড়ে পিএসজির। পরের ম্যাচে জিতলেই ফরাসি লিগ ওয়ানের চ্যাম্পিয়ন হতো তারা। কিন্তু তার আগেই শিরোপা জয় নিশ্চিত হয়ে গেল কিলিয়ান এমবাপ্পেদের।  

গতকাল অলিম্পিক লিওঁর কাছে দুইয়ে থাকা মোনাকো ৩-২ গোলে হেরে যাওয়ায় তিন ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতে নিল পিএসজি। ৩১ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭০; মোনাকোর ৫৮। অর্থাৎ বাকি তিন ম্যাচ জিতলেও পিএসজিকে ধরতে পারবে না মোনাকো।

এ নিয়ে লিগ ওয়ানে নিজেদের ১২তম শিরোপা জিতল পিএসজি। সবশেষ ১১ মৌসুমে ১০ বারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। এখন লুইস এনরিকের দলের সামনে অপেক্ষা করছে আরও বড় লড়াই। প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন দেখছে তারা। আগামী মাসে আসরের সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে প্যারিসিয়ানরা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit