বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অমর সিংহ চমকিলা’। এ সিনেমায় অভিনয়ের জন্য সমালোচক ও সিনেমাবোদ্ধাদের প্রশংসায় ভাসছেন পরিণীতি। সম্প্রতি সে প্রসঙ্গে সংবাদমাধ্যমে কথা বলেতে গিয়ে কাজিন বোন প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে মুখ খুলেছেন পরিণীতি।
পরিণীতি আফসোস করে বলেন,পরিবারে কোনো তারকা স্টার থাকলে তার সঙ্গেই সবসময় তুলনা করে সবাই। তাছাড়া অন্য স্টার সদস্যদের সঙ্গেও তুলনা করেন দর্শক। এ মানসিক চাপে আমিও পড়েছি। আমি জানি, ওই সময়টা পার করা খুব কঠিন। তাই বলবো, প্রিয়াঙ্কার বোন হওয়া সত্ত্বেও তেমন কোনও লাভ হয়নি আমার। বরং ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করাটা আরও বেশি কঠিন হয়েছে।
কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/দুপুর ১:৪৫