শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

হিট অফিসারের পরামর্শে রিকশা চালকদের হাফ লিটার পানি: মেয়র আতিক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিনের পরামর্শে চলমান দাবদাহে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় রিকশা চালকদের মাঝে হাফ লিটারের পানির বোতল দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, আমি রিকশা চালকদের এক লিটারের পানির বোতল দিতে চেয়েছিলাম। কিন্তু চিফ হিট অফিসার বললেন, রিকশা চালকদের হাফ লিটারের পানির বোতল দিলে স্যালাইন পরিমাপ করতে সুবিধা হবে। তাই তার পরামর্শে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় রিকশা চালকদের মাঝে হাফ লিটারের পানির বোতল বিতরণ করছি।

সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর গুলশান-২ নগর ভবনের হল রুমে ই-ট্রাকার (শহরের জিরো ডোজ শিশু, আন্ডার ইমিউনাইজড এবং মিসড কমিউনিটির শিশুদেরকে খুঁজে বের করে টিকা প্রদান) কার্যক্রমের উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্প্রে ক্যাননের মাধ্যমে পানি ছিটানোর কাজটি চলমান থাকবে জানিয়ে মেয়ের বলেন, প্রতিটি ওয়ার্ডে ৩টি বিশেষ ভ্যানগাড়ি (৫০০ লিটার পানির ট্যাংক সম্বলিত) পথচারীদের পানি পান করানোর জন্য নামানো হয়েছে। ভ্যানগুলো বিশুদ্ধ খাবার পানি নিয়ে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ঘুরবে। এই ভ্যানগুলো ছোট আকারে করা হয়েছে যেন শহরের অলিগলিতে প্রবেশ করতে পারে। পথচারী এবং শ্রমজীবী মানুষ যেন পানি পান করতে পারে।

এডিস মশার লার্ভা নির্মূলের কথা উল্লেখ করে মেয়র বলেন, আমরা আমাদের সম্পর্কে সচেতন নই। এডিস মশার লার্ভা জন্মায় পরিষ্কার পানিতে। এডিস মশার প্রজনন রোধে আমাদের প্রয়োজন জনসচেতনতা। এসময় দেশের উন্নয়নে এগিয়ে যেতে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বানও জানান মেয়র আতিকুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit