সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

কলম দিয়ে খুঁচিয়ে বাবাকে হত্যা করল ছেলে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : ময়মনসিংহের ভালুকায় ছেলের হাতে মজিবুর রহমান পান্না (৫২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় বাবাকে কলম দিয়ে কুপিয়ে হত্যা করেন ছেলে রাব্বি (১৭)। শুক্রবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব ভালুকার কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ।

নিহত মজিবুর রহমান ওই এলাকার মৃত সালামত শেখের ছেলে। তিনি স্থানীয় মিরকা হাসিনা বানু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় রাব্বিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মজিবুর রহমান পান্না প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর তাদের তালাকও হয়ে যায়। কিন্তু পান্না তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন। এ নিয়ে পরিবারে কলহ লেগেই থাকতো। ঘটনার দিন রাতে কথা কাটাকাটির একপর্যায়ে রাব্বি হাতে থাকা কলম দিয়ে তার বাবার বুকে এলোপাথাড়ি আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মজিবুর রহমান পান্নাকে মৃত ঘোষণা করেন।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, এমন ঘটনার খবর পেয়ে ছেলে রাব্বিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পান্নার মৃত্যু ছেলের কলমের আঘাতে হয়েছে নাকি অন্য কোনো কারণে, সেটি ময়নাতদন্তের পর বলা যাবে।

কিউএনবি/অনিমা/২৭  এপ্রিল ২০২৪/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit