বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

এক সঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন পাকিস্তানি নারী

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন পাকিস্তানের এক নারী। দেশটির গণমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ এপ্রিল চার পুত্র এবং দুই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন জিনাত ওয়াহিদ। 

এক ঘণ্টার মধ্যে ছয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি। পুত্র এবং কন্যাসন্তানদের পেয়ে আনন্দে আত্মহারা ওয়াহিদের পরিবার।

গত বৃহস্পতিবার রাতে প্রসবযন্ত্রণা ওঠায় ওয়াহিদাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসক জাফর জানিয়েছেন, মা এবং তার সন্তানেরা প্রত্যেকেই সুস্থ আছে। হাসপাতাল সুপার চিকিৎসক ফারজানা জানিয়েছেন, সদ্যোজাতদের ইনকিউবিটরে রাখা হয়েছে। একসঙ্গে এত সন্তানের জন্ম দেওয়ার ঘটনা খুবই বিরল। ৪৫ লক্ষের মধ্যে এক জনের হয় বলে মত চিকিৎসকের।

হাসপাতাল সুপার জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু তা সামলে নেওয়া হয়। ওয়াহিদা এবং তার সন্তানরা কেমন থাকছে, তা পর্যবেক্ষণের জন্য একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে। ওয়াহিদার কিছু শারীরিক সমস্যাও রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। সেগুলির চিকিৎসা চলছে। খুব শীঘ্রই সেই সমস্যা মিটে যাবে বলে আশাপ্রকাশ করেছেন হাসপাতাল সুপার। তাঁর দাবি, এটি একটি বড় সাফল্য।

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit