রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আইপিএল ফাইনালসহ টিভিতে যা দেখবেন আজকের নামাজের সময়সূচি উত্তর কোরিয়ার পরমাণু শক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ভারতসহ চার দেশের আপত্তিতে ক্ষুব্ধ কিম! শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের ‘স্বপ্নপূরণ’ বেরোবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট, আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হরমুজ প্রণালিতে ভাসছে ‘নৌ-মাইন’, ওমানের জরুরি সতর্কতা বিশ্বকাপের আগে ইবোলা আতঙ্ক, আফ্রিকায় ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ মেক্সিকোর

রাশিয়ার সু-৩৫ যুদ্ধবিমান কবে পাচ্ছে ইরান?

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী সপ্তাহেই রাশিয়ার ভয়ংকর যুদ্ধবিমান পেতে যাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সুখোই সু-৩৫ যুদ্ধবিমান পেলে ইরানের সামরিক শক্তি আরো বাড়তে পারে। 

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সু-৩৫ যুদ্ধবিমানের প্রথম চালানটি আগামী সপ্তাহে তেহরানে পৌঁছানোর কথা রয়েছে। প্রথম চালানে ঠিক কতটি যুদ্ধবিমান আসবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে সবমিলিয়ে অন্তত ২৪টি যুদ্ধবিমান পেতে পারে ইরান। 

গত বছর চতুর্থ প্লাস প্রজন্মের অত্যাধুনিক সু-৩৫ যুদ্ধবিমান কিনতে রাশিয়ার সাথে চুক্তি চূড়ান্ত করে ইরান। এ চুক্তির আওতায়, মিল এমআই-২৮ অ্যাটাক হেলিকপ্টার এবং ইয়াক-১৩০ প্রশিক্ষণ ও লাইট অ্যাটাক বিমানও কেনার কথাও জানা গিয়েছিল। ওই সময় দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ, ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করে।

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৪,/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit