বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঘরোয়া ক্রিকেটে রিজওয়ানের দুর্দান্ত প্রত্যাবর্তন কাফু বললেন, ‘নেইমার গর্বিত উত্তরাধিকার রেখে যাচ্ছেন’ গাজায় হাজারো অঙ্গহানি শিশুর চিকিৎসায় ইসরায়েলের বাধা সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

ঈদে উত্তরাঞ্চলের যাত্রাপথ নির্বিঘ্ন রাখা হবে: ডিআইজি আনিসুর

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৬২ Time View

ডেস্ক নিউজ : পুলিশের রাজশাহী বিভাগীয় ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, ঈদে নাড়ির টানে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঘরে ফেরা ২২ জেলার মানুষের যাত্রাপথ নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে পরিকল্পনা গ্রহণ করেছে পুলিশ। 

বুধবার বেলা ১১টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে একথা বলেন তিনি।

ডিআইজি আনিসুর রহমান বলেন, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম, বগুড়া, রাজশাহী ও পাবনাগামী মহাসড়কে ৭শ’ পুলিশ মোতায়েন করা হবে। যানজট নিরসনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নানাবিদ পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলে কড়াকড়ি এবং মহাসড়কে যাতায়াতকারী নিরাপত্তায়ও বিশেষ পদক্ষেপ নেয়া হবে। 

তিনি আরও বলেন, ঈদের এই সময়ে যাত্রীরা যাতে মলম পার্টি, অজ্ঞান পার্টি ও ছিনতাই কারিদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য পুরো বিভাগ জুড়ে পুলিশের অভিযান চলমান রয়েছে। আশা করছি, সিরাজগঞ্জের ৮৮ কিলোমিটার মহাসড়কের পথ বিগত সময়ের চেয়ে যাত্রীদের ঈদযাত্রা হবে স্বস্তি এবং আনন্দদায়ক। 

এ লক্ষ্যে জেলা ও বিভাগীয় পুলিশ যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান ডিআইজি। 

এ সময় সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit