সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

সত্যিই কি আম্বানি কন্যার বাড়ি কিনেছেন জেনিফার লোপেজ?

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে মেয়ে ঈশা আম্বানির প্রিয় বাড়িটি বেশ চড়ামূল্যে বিক্রি করে দিয়েছেন মুকেশ আম্বানি বলে শোনা যাচ্ছে।  একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িটি কিনে নিয়েছেন মার্কিন গায়িকা জেনিফার লোপেজ।

বলা হচ্ছে, এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ের এই বাড়িটি প্রায় ৩৮ হাজার স্কয়ার ফিটের উপর নির্মিত, যা ৬১ মিনিয়ন মার্কিন ডলারে (ভারতীয় মুদ্রায় ৫০৮ কোটি ৫৭ লক্ষ ৮৬ হাজার ৫৫০ রুপি) কিনে নিয়েছেন জেনিফার। যদিও আম্বানি পরিবারের পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তাই এখন প্রশ্ন উঠেছে সত্যিই কি ঈশা আম্বানির বাড়িটি কিনে নিয়েছেন কিনা জেনিফার লোপেজ?

এদিকে ভারতীয় গণমাধ্যমে, ঈশা আম্বানির বিলাসবহুল ওই বাড়ির অন্দর মহলেরও তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, বাড়িটিতে ১২টি বেডরুম ও ২৪টি বাথরুম রয়েছে। অন্দরসজ্জা দেখলে চোখে–ঝিলমিল লেগে যাবে। এখানেই শেষ নয়, জিম থেকে শুরু করে, স্পা, স্যালন–কী নেই সেখানে? রয়েছে ব্যাডমিন্টন খেলার কোর্টও।

সূত্র : টিভি নাইন ও ডেইলি সিয়াসত।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit