সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

আফগান-বাংলাদেশ সিরিজ স্থগিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিলো বাংলাদেশের। ওই সিরিজে ছিলো ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি ও দুই টেস্ট। তবে দুই বোর্ডের সম্মতিতে এই সিরিজটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিরিজটি পরে কোনো এক সময় আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন, ‘দুই বোর্ড অন্য কোনো সময়ে সিরিজটি খেলার বিষয়ে সম্মত হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটির তারিখ পরিবর্তন করা হয়েছে।’ তবে সিরিজটি পরে কবে হবে, তা জানানো হয়নি।

এ বছর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ত সময় কাটানোর কথা ছিল। সূচিতে টেস্ট ছিল ১২টি। কিন্তু এরই মধ্যে ৪টি টেস্ট কমে গেছে। এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট স্থগিত হয়ে যাওয়ার পর আফগানিস্তানের বিপক্ষেও দুটি টেস্ট স্থগিত হলো। তাতে চলতি বছরে বাংলাদেশ এখন টেস্ট খেলবে মাত্র ৮টি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ভারত সফরে গিয়ে দুটি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলার কথা। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit