মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ স্থগিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। সেই সিরিজে ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টির সঙ্গে ছিল দুটি টেস্ট ম্যাচ। 

কিন্তু দুই বোর্ডের সম্মতিতে এই সিরিজটি আপাতত স্থগিত রাখা হয়েছে। সিরিজটি পরে কোনো এক সময় আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

এব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুই বোর্ড অন্য কোনো সময়ে সিরিজটি খেলার বিষয়ে সম্মত হওয়ায় সিরিজটির তারিখ পরিবর্তন করা হয়েছে।

এ বছর সূচিতে বাংলাদেশর টেস্ট ছিল ১২টি। কিন্তু এরই মধ্যে ৪টি টেস্ট কমে গেছে। এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট স্থগিত হয়ে যাওয়ার পর আফগানিস্তানের বিপক্ষেও দুটি টেস্ট স্থগিত হলো। তাতে চলতি বছরে বাংলাদেশ খেলবে ৮টি টেস্ট।

জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

এরপর ভারত সফরে গিয়ে দুটি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলার কথা। অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা।

নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর করবে, সেখানে দুই টেস্টের সঙ্গে আছে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি।

 

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৪/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit