বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঘরোয়া ক্রিকেটে রিজওয়ানের দুর্দান্ত প্রত্যাবর্তন কাফু বললেন, ‘নেইমার গর্বিত উত্তরাধিকার রেখে যাচ্ছেন’ গাজায় হাজারো অঙ্গহানি শিশুর চিকিৎসায় ইসরায়েলের বাধা সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

সেঞ্চুরির আগেই মেন্ডিসকে ফেরালেন সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৮১ Time View
স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির পথেই ছিলেন কুশাল মেন্ডিস। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে তাকে আর মাত্র ৭ রান করতে হতো। মাত্র ৭ রানের জন্য ১০ম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন না শ্রীলংকান এই তারকা ব্যাটসম্যান। 

কুশাল মেন্ডিস মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরার আগে ১৫০ বল মোকাবেলা করে ১১টি চার আর একটি ছক্কার সাহায্যে ৯৩ রান করে ফেরেন।

তার আগে শ্রীলংকার সাবেক অধিনায়ক দিমুথ করুনারত্নেও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। তিনি ১৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফেরার আগে ১২৯ বলে ৮টি চার আর এক ছক্কায় ৮৬ রান করে ফেরেন ওপেনার করুনারত্নে।

১০৫ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করে ফেরেন আরেক ওপেনার নিশান মাদুশঙ্কা। তিনি রান আউট হয়ে ফেরেন।

এরিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে শ্রীলংকার সংগ্রহ ৭৬ ওভারের খেলা শেষে ২৭৬ রান। ২১ ও ১৩ রানে ব্যাট করছেন সাবেক দুই অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমাল।

 

কিউ্এনবি/অনিমা/৩০ মার্চ ২০২৪/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit