মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বড় পতনের পর বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। বিজয়ের বান্ধবী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার বিরোধীদলীয় নেতা স্টালিন বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গ্রাহকের মুখোমুখি বসুন, বিল কেন বেশি আসছে সেই জবাব দিন: তাসনিম জারা ফাইনাল হারলেও এটাই আর্জেন্টিনার ইতিহাসে সেরা দল: ক্লদিও তাপিয়া ইসির বার্তায় সাড়া না দিলে বাতিল হবে প্রবাসীদের এনআইডি আবেদন মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের টেস্ট ছাড়ার আসল কারণ জানালেন স্টোকস সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

কলকাতা শহর নিয়ে পরীর আবেগঘন পোস্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় পরীমণি। ফেসবুকে নানান সময় বিভিন্ন ঘটনা নিয়ে লিখতে দেখা যায় তাকে। 

 

নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে পরী লেখেন, ‘এই তো আর কিছুদিন বাদেই নস্টালজিয়া হব কলকাতা শহরে হলুদ ট্যাক্সি ছিল বলে। মনে হতো এগুলো এই শহরের গয়না। এত এত বছরের এই ট্রাম আর হলুদ ট্যাক্সি এভাবে দেয়ালেই ঝুলবে!’

ছবিতে দেখা যায়, কলকাতার একটি রাস্তায় চলাচল করছে একটি হলুদ ট্যাক্সি, সিএনজি ও পথচারী। এমনই ফটোফ্রেম। আর এর সামনেই কপালে হাত দিয়ে চিন্তিত পরী।
 
পরীর পোস্টে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। আশিকুর রহমান শোভন নামে এক মন্তব্যকারী লেখেন, ‘হলুদ ট্যাক্সি,  ট্রাম, এসপ্লানেড, কলেজ স্ট্রিট সবকিছুই অদ্ভুত আবেগ আর মুগ্ধতা।  মনে হয় নিজের ফেলা আসা কোনো শহর।’
 
সোমনাথ চ্যাটার্জি নামে আরেকজন লেখেন, ‘এত সুন্দর করে একজনই লিখতে পারে, কলকাতার গয়না। ধন্যবাদ পরী।’বর্তমানে ছেলের সঙ্গে কলকাতায় অবস্থান করছেন পরীমণি। সেখানে দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবকশি’র শুটিং করছেন অভিনেত্রী। সিনেমাটিতে পরীমণির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন সোহম।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৪,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit