মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সপ্তাহে মাত্র ৭৫ মিনিট দ্রুত হাঁটলেই কি কমবে পেটের মেদ? যা বলছে গবেষণা শেষ মুহূর্তে ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল ইরানের কিং খানের নতুন সিনেমার লুক ভক্তদের ক্যামেরায় ইরানে যে একটি ভুল করেননি ট্রাম্প স্মার্ট ও মানসম্পন্ন শিক্ষার রূপান্তরে মাউশির একগুচ্ছ উদ্যোগ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম ভারতে ব্রাজিলের ম্যাচ ‘গরিবের বিয়েতে শাহরুখ খানকে নাচানোর মতো বিষয়’ নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা?

ফিল্মফেয়ার পুরস্কার পেলেন বাংলাদেশের তিন তারকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : ভারতের কলকাতায় অনুষ্ঠিত ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসরে পুরস্কার জিতেছেন তিন বাংলাদেশি তারকা। শুক্রবার কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত পুরস্কারের এ আসর।

কৌশিক গাঙ্গলির ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে অনবদ্য অভিনয়ের কারণে এ বছর পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া আহসান। অন্যদিকে অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ এবং জসীম আহমেদ প্রযোজিত ইন্দ্রনীল রায়ের ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মণ্ডল।

এই তিনজন বাদেও এবারের আসরে আরও দুইজন বাংলাদেশি তারকা ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এ মনোনয়ন পেয়েছিলেন। তারা হচ্ছেন অভিনেত্রী অপি করিম ও সংগীতশিল্পী মাহতাম সাকিব। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর হাতে পুরস্কার তুলে দেন টালিউড অভিনেত্রী শুভশ্রী ও তার স্বামী পরিচালক রাজ চক্রবর্তী। 

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত জয়া গণমাধ্যমকে বলেন, ‘সমালোচক আর জনপ্রিয় শাখায় এর আগে আমি পেয়েছি। কিন্তু এই শাখায় এটিই আমার প্রথম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার টিমের সবাইকে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দর্শক, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক সবাইকে ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য।

এদিকে, অভিনেত্রী তাসনিয়া ফারিন বলেন, কলকাতায় এটা শুধু আমার প্রথম ছবিই নয়, ক্যারিয়ারের প্রথম ছবি। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেওয়ার, বাকিটা দর্শকরা পছন্দ করেছেন। অনেক বেশি ভালোবাসা পাচ্ছি আসার পর থেকে।

ইন্দ্রনীল রায় পরিচালিত যৌথ প্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় সেরা নবাগতা অভিনেতার পুরস্কারে পেয়ে তরুণ অভিনেতা সোহেল মণ্ডল পুরস্কার সরাসরি হাতে নিতে না পারলেও তিনি এই পুরস্কার তার সহকর্মী ও থিয়েটারের কর্মীদের উৎসর্গ করেছেন।

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৪/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit