শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

চিরকুটে নিজের হাতের লেখাই পড়তে পারেনি পান্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলের গত মৌসুমে না থাকলেও এবার ফিরে এসেছেন রিসাভ পান্ত। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে প্রায় মৃত্যুর মুখে ছিলেন এই ক্রিকেটার। ফিরেছেন আবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবেই। তবে শুরুটা ভালো হয়নি তার। টানা দুই ম্যাচেই হেরে গিয়েছে তার দল। তবে ম্যাচ চলাকালীন সময়ে ঘটা মজাদার এক কাহিনী সামনে এনেছেন দলের সাবেক কোচিং স্টাফ ও সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ।

‘বিরক্ত হয়ে গিয়ে সেই চিরকুটটা ফেলে দেয় পান্ত। বলে আমার এই সব কিছু লাগবে না। এরপর খালি গলাতে বলা শুরু করে মাঠে নেমে দলের হয়ে সবার সেরাটা দিতে হবে। ভয়ডরহীনভাবে ক্রিকেটটা খেলতে হবে। দলের ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে ও অনেক কিছুই বলেছিল সেই সময়ে। আমার ওকে দেখে তারপর এটাই মনে হয়েছিল যে, ও খুব আবেগি একটা মানুষ। ওর ইমোশন ওকে যা বলবে, ও সেটাই করবে,’ যোগ করেন কাইফ।

এবার পাঞ্জাব কিংসের কাছে হেরে আসর শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে তাই জিততে মরিয়া ছিল দলটি। কিন্তু আবারও হেরে গিয়েছে তারা। বৃহস্পতিবার রাতে জয়পুরে তাদের ১২ রানে হারিয়েছে রাজস্থান। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৫ রান করে তারা। জবাবে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের বেশি করতে পারেনি পান্তের দল।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৪,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit