বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ছেলে মানুষ করা খুব কঠিন, কেন বললেন কারিনা?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : বিয়ের প্রায় ১২ বছর পার করে ফেলেছেন কারিনা কাপুর ও সাইফ আলি খান। বর্তমানে দুই ছেলে তৈমুর আলি খান ও জেহ্‌কে নিয়ে সংসার তাদের। দুই ছেলেকে মানুষ করা যে মুখের কথা নয়, তা স্বীকার করেন নিলেন কারিনা। তৈমুর আর জেহ্‌কে মানুষ করতে গিয়ে নাভিশ্বাস উঠছে তারকা দম্পতির। 

২০১৬ সালে প্রথম সন্তান তৈমুরের জন্ম দেন নায়িকা। ২০২১ সালে যুগলের কোলে আসে জাহাঙ্গির ওরফে জেহ্। এখন ৭ ও ৩ বছরের দুই সন্তানের মা কারিনা। তবে দুই সন্তানকে মানুষ করতে গিয়ে নাজেহাল দম্পতি। 

তৈমুর বেশ কিছুটা বড় হওয়ার কারণে ভাইয়ের ওপর খানিক কর্তৃত্ব ফলায়। তাতেই নাকি বাধে অশান্তি! কারিনার কথায়, আমাদের বাড়িতে হঠাৎ হঠাৎ দেখি, সাইফ রেগে চিৎকার করছে। আমি হয়তো ওপরে কিছু একটা করছি। হঠাৎই শুনছি, সাইফ বকাবকি করছে ছেলেদের। হঠাৎই মারপিট শুরু করে ওরা। তারপর আমাদেরই থামাতে হয়। আসলে এই মুহূর্তে দু’জনেই তাদের অস্তিত্ব খুঁজছে।  

কারিনা আরও বলেন, আসলে তৈমুর বড্ড খবরদারি করে জেহ্‌র ওপর। ব্যস, তাতেই রাগ ছোটটার। আমি আর সইফ ভাবি, কী যে চলছে। আসলে দুটো ছেলে মানুষ করা খুব শক্ত কাজ। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit