বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

হামাস কমান্ডার মারওয়ান ইসাকে হত্যার দাবি ইসরায়েলের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সামরিক মুখপাত্র বলেছেন, চলতি মাসের শুরুতে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় হামাসের উপ-সামরিক কমান্ডার মারওয়ান ইসা নিহত হয়েছেন। কিন্তু, হামাসের একজন সিনিয়র কর্মকর্তা মঙ্গলবার (২৬ মার্চ) ইসরায়েলের দাবিকে উড়িয়ে দিয়ে আল জাজিরাকে বলেছেন, ‘হামাসের পলিট ব্যুরো এখনও ইসার মৃত্যুর বিষয়ে কোনো প্রমাণ পায়নি।’

লেবাননের বৈরুত থেকে হামদান নামের হামাসের সিনিয়র ওই কর্মকর্তা বলেন, ‘সবাই জানে প্রথমদিন থেকেই ইসরায়েলিরা বলে আসছে যে, তারা কাসাম ব্রিগেড এবং অন্যান্য কমান্ডারদের টার্গেট করতে চায়। হামাসের পক্ষ থেকে ইসার শহীদ হওয়ার বিষয়টি নিশ্চিত করে একটি আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া কেউ এই ধরনের তথ্য নিশ্চিত করতে পারে না।’ এর আগে ইসরায়েলের রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছিলেন, ‘আমরা সমস্ত গোয়েন্দা তথ্য যাচাই করেছি।’

তিনি আরও বলেন, ‘প্রায় দুই সপ্তাহ আগে আমরা যে, হামলা চালিয়েছিলাম তাতে মারওয়ান ইসা নিহত হয়েছেন।’হামাসের পলিট ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রাশক বলেছেন, ‘ইসরায়েলের বিবৃতিতে আস্থা রাখা উচিত নয়। কারণ, এর নিশ্চিতকরণ বিবৃতি কেবল কাসাম ব্রিগেডের পক্ষ থেকেই আসতে পারে।’

ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে বলেছিল যে, তারা ৯-১০ মার্চ মধ্যগাজার একটি ভূগর্ভস্থ কম্পাউন্ডে একটি বিমান হামলা চালিয়ে ইসাকে হত্যা করেছে। উল্লেখ্য, ইসা হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের দীর্ঘদিনের নেতা মোহাম্মদ দেইফের ডেপুটি ছিলেন।

ইসরায়েল দাবি করেছে, গত ৭ অক্টোবরের হামলার কথিত মাস্টারমাইন্ড ছিলেন গাজায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার। তাই সিনওয়ার এবং দেইফ-উভয়কেই হত্যা করার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit