স্পোর্টস ডেসক : ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন সূচি। এই সময়ে প্রথম পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর একই প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ নভেম্বর। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ও ১০ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর, আর শেষ হবে ১৮ নভেম্বর। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার চারদিনের মাথায় পার্থে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে স্বাগতিকরা। ডিসেম্বরে তিনটি টেস্ট অনুষ্ঠিত হবে আর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২০২৫ সালের জানুয়ারি মাসে।
এদিকে পুরুষদের সঙ্গে অস্ট্রেলিয়ার নারী দলের সূচিও প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার নারী দল প্রথমে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর ডিসেম্বরে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে। আর জানুয়ারি মাসে ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে।
অস্ট্রেলিয়ার ২০২৪-২৫ হোম সামারের সূচি
নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে
১ম টি-টোয়েন্টি- ১৯ সেপ্টেম্বর, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, ম্যাকায়
২য় টি-টোয়েন্টি- ২২ সেপ্টেম্বর, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, ম্যাকায়
৩য় টি-টোয়েন্টি- ২৪ সেপ্টেম্বর, অ্যালান বোর্ডার ফিল্ড, ব্রিসবেন
পাকিস্তান পুরুষ দলের বিপক্ষে
১ম ওয়ানডে- ৪ নভেম্বর, এমসিজি, মেলবোর্ন
২য় ওয়ানডে- ৮ নভেম্বর, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
৩য় ওয়ানডে- ১০ নভেম্বর, পার্থ স্টেডিয়াম, পার্থ
১ম টি-টোয়েন্টি- ১৪ নভেম্বর, গ্যাবা, ব্রিসবেন
২য় টি-টোয়েন্টি- ১৬ নভেম্বর, এসসিজি, সিডনি
৩য় টি-টোয়েন্টি- ১৮ নভেম্বর, ব্লান্ডস্টোন অ্যারেনা, হোবার্ট
ভারত পুরুষ দলের বিপক্ষে
১ম টেস্ট- ২২-২৬ নভেম্বর, পার্থ স্টেডিয়াম, পার্থ
২য় টেস্ট (দিবারাত্রির)- ৬-১০ ডিসেম্বর, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
৩য় টেস্ট- ১৪-১৮ ডিসেম্বর, দ্য গ্যাবা, ব্রিসবেন
৪র্থ টেস্ট- ২৬-৩০ ডিসেম্বর, এমসিজি, মেলবোর্ন
৫ম টেস্ট- ৩-৭ জানুয়ারি, এসসিজি, সিডনি
ভারত নারী দলের বিপক্ষে
১ম ওয়ানডে- ৫ ডিসেম্বর, অ্যালান বোর্ডার ফিল্ড, ব্রিসবেন
২য় ওয়ানডে- ৮ ডিসেম্বর, অ্যালান বোর্ডার ফিল্ড, ব্রিসবেন
৩য় ওয়ানডে- ১১ ডিসেম্বর, ওয়াকা গ্রাউন্ড, পার্থ
ইংল্যান্ড নারী দলের বিপক্ষে
১ম ওয়ানডে- ১২ জানুয়ারি, নর্থ সিডনি ওভাল, সিডনি
২য় ওয়ানডে- ১৪ জানুয়ারি, জাংশন ওভাল, মেলবোর্ন
৩য় ওয়ানডে- ১৭ জানুয়ারি, ব্লান্ডস্টোন অ্যারেনা, হোবার্ট
১ম টি-টোয়েন্টি- ২০ জানুয়ারি, এসসিজি, সিডনি
২য় টি-টোয়েন্টি- ২৩ জানুয়ারি, মানুকা ওভাল, ক্যানবেরা
৩য় টি-টোয়েন্টি- ২৫ জানুয়ারি, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
একমাত্র দিবারাত্রির টেস্ট- ৩০ জানুয়ারি-২ ফেব্রুয়ারি, এমসিজি, মেলবোর্ন।
কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৪,/বিকাল ৪:০৫