বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

এবারের ঈদে রেলযাত্রীদের কোনো ভোগান্তি হবে না: রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ীতে ৫৪তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন উপলক্ষ্যে  এক আলোচনা অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, এবার ঈদুল ফিতরে রেলে চলাচলকারী মানুষের আর কোনো ভোগান্তি পোহাতে হবে না। যাত্রী ভোগান্তি ছাড়াই তারা ট্রেনে যাতায়াত করতে পারবেন।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে জেলা আওয়ামী কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মো. জিল্লুল হাকিম বলেন, রেলের কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষ ট্রেনে যাতায়াত করতে গিয়ে একটা টিকেট ৫০০ টাকার পরিবর্তে, যদি ৭০০ টাকা দেন তাহলে সেটি কালোবাজারি। এবার ট্রেনে  টিকেট কালোবাজিরা করার সুযোগ নাই। 

রেলমন্ত্রী বলেন, কিছুদিন আগে একটি চক্র ট্রেনে নাশকতা করার চেষ্টা করেছিল, আমরা তাদের গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, বিএনপির সময় ফরিদপুর-ভাটিয়াপাড়া রেলপথ বিক্রি  করে দিয়েছিলো কিন্তু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই রেলের দায়িত্ব নিয়ে রেলের উন্নয়নে কাজ করে চলেছেন। আমরা আটশত থেকে সাড়ে ৮ শত ইঞ্জিনসহ ট্রেনের বগি আমদানী করার চেষ্টা করছি। সেগুলো আমদানী করতে পারলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

এ সময় আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জাতীয় পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি ও বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৪/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit