শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সুপার বোর্ড কারখানার আগুন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : ২২ ঘণ্টা পর সোমবার (২৫ মার্চ) বেলা ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, রোববার (২৪ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জের মেঘনা তীরের হোসন্দির সুপার বোর্ড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ছাড়াও দুটি জাহাজ অনবরত পানি ছিটিয়েও কাবু করতে পারছিল না। পরে সন্ধ্যায় ভারি বৃষ্টির পর আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে থাকে।

আগুন নিয়ন্ত্রণে এখানে ব্যবহার করা অগ্নিনির্বাপণের রবোটিক যন্ত্র। ফ্যাক্টরি ঘেঁষা মেঘনা নদী থেকে অনবরত পানি ছোঁড়া হয় আগুনের কুণ্ডলীতে। এ কাজে ফায়ার সার্ভিসের ১৪৭ নিয়োজিত হয়। ফায়ার সার্ভিস বলছে, রাত ১২টার দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণ হয় ২২ ঘণ্টা পর সোমবার বেলা ১১টায়। আর শেডের ভেতরে থাকা সুপার বোর্ড এবং আগুনের তাপে লণ্ডভণ্ড শেডগুলো ডাম্পিংয়ে ব্যবহার করা হয় এস্কাভেটর।

স্থানীয়রা দাবি করেন, ফ্যাক্টরির অগ্নিনির্বাপক ব্যবস্থা আরও আধুনিক হলে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড এড়ানো যেতো। ঢাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসীম উদ্দিন বলেন, ‘ফ্যাক্টরির মাঝখানের বড় শেডের ৭৫ হাজার স্কয়ার ফিটের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারায় আশপাশের ফ্যাক্টরিগুলোতে আগুন ছড়াতে পারেনি। এতে কোটি কোটি টাকার সম্পদ রক্ষা হয়েছে, আর তাই আগুন অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করা গেছে। এর আগের বার এই ফ্যাক্টরির আগুন নেভাতে সময় লেগেছিল ৫ দিন।

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষতি ১৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে।’২০১৩ সালের পর আবার ২০২৪ সালে আগুনের এই পুনরাবৃত্তির কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের ৫ সদস্যদের কমিটি তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৪,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit