বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭২ কফি নাকি এনার্জি ড্রিংক, হৃদযন্ত্রের জন্য কোনটি কতটা নিরাপদ হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ জালিয়াতির অভিযোগে ইরানে এই প্রথম সংসদ সদস্যের কারাদণ্ড শেনজেন ভিসার সিদ্ধান্ত আর নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস শেনজেন ভিসা কী? কেন এটি নিয়ে এতো আলোচনা, আবেদন করবেন যেভাবে আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা ঠেকাতে রাঙামাটিতে আইনজীবীদের বিক্ষোভ  র‍্যালি আশুলিয়ায় আগুনে পুড়েছে ১০ পরিবারের জমানো সম্বল মিথ্যা মামলা ও অপ-প্রচারের প্রতিবাদে আশুলিয়ায় সংবাদ সম্মেলন

মধ্যরাতে ঢাকায় ঝড়, শিলাবৃষ্টি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : ঢাকায় ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। শনিবার (২৩ মার্চ) দিনগত মধ্যরাত সোয়া ২টা থেকে ঝড় শুরু হয়ে চলে প্রায় ৩০ মিনিট। ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়।

পাশাপাশি রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে বয়ে যাচ্ছে হালকা বাতাস। বাইরে শীত অনুভব হচ্ছে। মধ্যরাতে হঠাৎ ঝড়-বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন পথ মানুষেরা।

এছাড়া রাতে খেটে খাওয়া মানুষদের বিভিন্ন ভবনের নিচে আশ্রয় নিতে দেখা গেছে।

এর আগে দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৩ মার্চ) দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

এতে বলা হয়, কুমিল্লা, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৪/সকাল ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit