স্পোর্টস ডেস্ক : শনিবার (২৩ মার্চ) সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলায় মাঠে নেমেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। দিনের প্রথম দুই সেশনে বাংলাদেশকে অলআউট করার পর আবারও ব্যাটিংয়ে নেমেছে লঙ্কানরা। চা বিরতির আগ পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১৯ রান করেছে তারা।
প্রথম ইনিংসে নাহিদ এবং খালেদ আহমেদের তোপে লঙ্কানরা ২৮০ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ১৮৮ রানে প্রথম ইনিংস শেষ হয় বাংলাদেশের। ৯২ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে চা বিরতির আগ পর্যন্ত ১১১ রানের লিড নিয়েছে লঙ্কানরা।
কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪৪