বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭২ কফি নাকি এনার্জি ড্রিংক, হৃদযন্ত্রের জন্য কোনটি কতটা নিরাপদ হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ জালিয়াতির অভিযোগে ইরানে এই প্রথম সংসদ সদস্যের কারাদণ্ড শেনজেন ভিসার সিদ্ধান্ত আর নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস শেনজেন ভিসা কী? কেন এটি নিয়ে এতো আলোচনা, আবেদন করবেন যেভাবে আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা ঠেকাতে রাঙামাটিতে আইনজীবীদের বিক্ষোভ  র‍্যালি আশুলিয়ায় আগুনে পুড়েছে ১০ পরিবারের জমানো সম্বল মিথ্যা মামলা ও অপ-প্রচারের প্রতিবাদে আশুলিয়ায় সংবাদ সম্মেলন

পানির স্বল্পতায় কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর পুরান ঢাকার চকবাজার লাগোয়া ইসলামবাগ এলাকার কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তবে পানির স্বল্পতায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে।

শনিবার ভোর রাত সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি ও হতাহতের খর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ গণমাধ্যমকে জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় (শনিবার ভোর রাতে) চকবাজার ইসলামবাগের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৩টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়। সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনো ধুয়া বের হচ্ছে। তবে আগুন লাগার কারণ ও উৎস সম্পর্কে জানা যায়নি।

তিনি জানান, পানির স্বল্পতায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। অগ্নিকাণ্ডে ভবনের সামনে ও পেছনে লাগোয়া অনেকগুলো ভবন থাকায় আগুন ছড়িয়ে পড়ারও একটা শঙ্কা ছিল। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৬টায়। আগুনের পাশাপাশি প্রচন্ড ধোয়ার কারণে প্রথমে ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হয় দমকলকর্মীদের।

এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানিয়েছেন, ভবনটিতে জুতার কারখানা ছিল। সেখানে দাহ্য পদার্থ ছিল। ওই এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় পাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল তাদের।

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৪/সকাল ৮:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit