বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭২ কফি নাকি এনার্জি ড্রিংক, হৃদযন্ত্রের জন্য কোনটি কতটা নিরাপদ হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ জালিয়াতির অভিযোগে ইরানে এই প্রথম সংসদ সদস্যের কারাদণ্ড শেনজেন ভিসার সিদ্ধান্ত আর নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস শেনজেন ভিসা কী? কেন এটি নিয়ে এতো আলোচনা, আবেদন করবেন যেভাবে আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা ঠেকাতে রাঙামাটিতে আইনজীবীদের বিক্ষোভ  র‍্যালি আশুলিয়ায় আগুনে পুড়েছে ১০ পরিবারের জমানো সম্বল মিথ্যা মামলা ও অপ-প্রচারের প্রতিবাদে আশুলিয়ায় সংবাদ সম্মেলন

ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার রাতে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সরকার, সংসদ, বিচার বিভাগ, রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী, সুশীল সমাজ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, মিডিয়া, সাংস্কৃতিকব্যক্তিসহ সর্বস্তরের ৪০০ জন আমন্ত্রিত অতিথি অংশ নেন। 

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান।
সেখানে স্বাগত বক্তব্যে হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ভ্রাতৃত্ব ও মানবতার চেতনা বৃদ্ধিতে ইফতারের তাৎপর্য তুলে ধরেন। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার গভীর বন্ধনকে বিশেষ গুরুত্ব দেন।

তিনি ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগের মূলে নিহিত দুদেশের বহুমুখী সম্পর্ককে আরও সমৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

হাইকমিশনার উল্লেখ করেন, ইফতার সমাবেশ জনগণের গভীর বন্ধনের প্রতীক। এই সমাবেশ ভারত-বাংলাদেশ জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তি তৈরি করে

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৪,/বিকাল ৫:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit