স্পোর্টস ডেস্ক : জুনে কোপা আমেরিকা সামনে রেখে নিজেদের প্রস্তুত করে তুলছে আলবিসেলেস্তেরা। চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচ সামনে রেখে এরই মধ্যে দেশটিতে ক্যাম্প করেছে আলবিসেলেস্তেরা। আগামী শনিবার (২৩মার্চ) এল সালভেদরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ২৭ মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।
ম্যাচ দুটি সামনে রেখে আর্জেন্টিনার বড় দুশ্চিন্তার নাম ইনজুরি। হ্যামস্ট্রিংয়ের চোটে এই দুই ম্যাচে খেলতে পারছেন না দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক লিওনেল মেসি। এছাড়াও ইনজুরিতে ছিটকে গেছেন পাওলো দিবালা, এজেকুয়েল প্যালাসিওস ও মার্কোস সেনসি। তবে মেসির ইনজুরিই বেশি ভাবাচ্ছে কোচ স্ক্যালনিকে।
মেসি না খেলায় গোটা আক্রমণভাগকেই নতুন করে সাজাতে হচ্ছে স্ক্যালনিকে। আর্জেন্টিনার আক্রমণভাগকে সাধারণত মেসিই নেতৃত্ব দিয়ে থাকেন। তার অবর্তমানে আক্রমণভাগের নেতা কে হবেন-সেটিই বড় প্রশ্ন কোচের সামনে।
কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪৫