বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

মুশফিক-আইশার অন্যরকম প্রেমের গল্প ‘তোমাতে হারাই’

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৬৯ Time View

বিনোদন ডেস্ক : শহরের এক রাস্তায় ছাদখোলা গাড়িতে করে অফিসে যাচ্ছিলেন শোয়েব। হঠাৎ উপর থেকে ফুল এসে পড়ে তার গায়ে। শোয়েব উপরে তাকিয়ে দেখে, এক সুন্দরী মেয়ে তাকে ফুল ছুঁড়ে মেরেছে। সেই প্রথম দেখা। কিছুদিন পর শোয়েব রাস্তায় জ্যামে আটকে আছে। তখন দেখে সেই মেয়েটিই তাকে ফ্লাইং কিস ছুঁড়ে দিচ্ছে! শোয়েব এবার নিশ্চিত হয়, মেয়েটি তাকে ভালোবাসে অথবা তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। 

কিন্তু কেন? কে এই অচেনা মেয়ে? কী চায় শোয়েবের কাছে! এমন সব প্রেমময় রহস্যের জবাব মিলবে ঈদের নাটক ‘তোমাতে হারাই’ দেখলে। যাতে শোয়েব চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং অচেনা মেয়ের চরিত্রে আইশা খান। দু’জনকে নিয়ে বিশেষ নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। গল্প লিখেছেন পাপ্পু রাজ।

নির্মাতা জানান, গল্পটি নিখাদ প্রেমের। তবে এতে শ্রেণি বৈষম্য আর পারিবারিক বন্ধনের বিষয় জড়িত আছে। ঈদ উৎসবে দর্শকদের জন্য এটি হতে পারে দারুণ একটি গল্প। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে ‘তোমাতে হারাই’ নাটকটি সিমএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হচ্ছে।  

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit