বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

কবীর সুমনের গানের লাইন থেকে নাটকের নাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : উপমহাদেশের জনপ্রিয় ও নন্দিত শিল্পী কবীর সুমন। তার জনপ্রিয় গান ‘তোমাকে চাই’ সব বয়সী মানুষের প্রিয়। এই গানের অন্তরার একটি লাইন ‘শেষ পর্যন্ত তোমাকে চাই’ কে শিরোনাম করে নির্মিত হলো নাটক। ‘শেষ পর্যন্ত তোমাকে চাই’ নামের নাটকটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ও কথাসাহিত্যিক ইশতিয়াক আহমেদ।

গল্প ও চিত্রনাট্যও তারই। নাটকটিতে অভিনয় করেছেন আরশ খান ও তানিয়া বৃষ্টি। তবে পরিচালক জানিয়েছেন কবীর সুমনের গানের সঙ্গে নাটকের কোনো সম্পর্ক নেই।নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক জানান, দীর্ঘদিনের প্রেম শান্তা নামের তানিয়া বৃষ্টির সঙ্গে তানভীর নামের আরশ খানের।

শান্তার পরিবার থেকেও সবাই জানে বিষয়টি। সম্পর্কের এক পর্যায়ে পড়ালেখার জন্য বিদেশে যায় শান্তা। এরপর থেকেই যোগাযোগ বন্ধ হয়ে যায় তানভীরের সাথে। বিদেশ থেকে ফিরে এসে শান্তা খোঁজ করে বের করে তানভীরকে। কিন্তু এরই মাঝে ঘটে গেছে বেশ কিছু পাল্টে যাওয়া প্রেক্ষাপটে তাদের দুজনের জীবনের গল্প নিয়ে পুরো নাটকটি এগিয়েছে।

নাটকটি প্রসঙ্গে আরশ খান বলেন, ‘স্ক্রিপ্ট এবং গল্প ভালো হওয়ায় খুব শ্রম এবং হৃদয় দিয়ে কাজটি করেছি সবার ভালো লাগবে আশা করি।’

অভিনেত্রী তানিয়া বৃষ্টি বলেন, ‘গল্পটি খুব ভালো তাই সবাই মিলে একটা ভালো কাজ করার চেষ্টা করেছি।’ তানিয়া-আরশ ছাড়াও নাটকটিতে আরও দেখা যাবে শাহেদ আলী সুজন, শেখ স্বপ্না, প্রিয়ন্তি গোমেজ ও অনেককে।

রাজধানীর বিভিন্ন লোকেশনে দৃশ্য ধারণ করা হয়েছে নাটকটির।

প্রযোজক আসিফ ইকবাল জানিযেছেন, গানচিল ড্রামা এন্ড সিনেমার ইউটিউব চ্যানেলে ‘শেষ পর্যন্ত তোমাকে চাই’ মুক্তি পাবে শীঘ্রই।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit