বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

‘ফোনালাপ’ প্রসঙ্গে সন্ধ্যায় ফেসবুক লাইভে আসবেন তামিম

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : জন্মদিনের ঠিক আগে দিয়ে আগে ফের আলোচনায় এলেন তামিম ইকবাল। এবারের মেহেদী হাসান মিরাজের সঙ্গে ফোন আলাপ ফাঁস প্রসঙ্গে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। গতকাল (মঙ্গলবার) রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে মিরাজের সঙ্গে মুশফিকুর রহিম ইস্যুতে একটি ফোনালাপ ফাঁস হয় তামিমের। যা মুশফিক-তামিমের বন্ধুত্বের ফাটলকে ইঙ্গিত করেছে।

তামিমের সঙ্গে মুশফিকের এমনটি করা ঠিক হয়নি বলছেন অনেকেই। অনেকেই আবার বলছেন এটি নতুন কোনো বিজ্ঞাপনের প্রচারণা। আর এই সব নিয়েই তৈরি হয়েছে রহস্যঘেরা পরিবেশ। সেই রহস্যের জাল খুলতে সন্ধ্যায় নিজের ফেসবুক লাইভে আসার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। নিজের অফিসিয়াল ফেসবুকেই বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

ফেসবুকে তামিম লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।’তার ওই পোস্টে তামিমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। তামিমের জাতীয় দলের সতীর্থ মেহেদী হাসান মিরাজও ফেসবুকে তামিমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। যেখানে মিরাজ লিখেছেন, ‘শুভ জন্মদিন তামিম ভাই! অবিচল সমর্থন, অটল বিশ্বাস এবং উত্সাহের জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ।’

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit