বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

জনস্বাস্থ্য ডিপ্লোমা প্রকৌশলীরা জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার: তাজুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৯ মার্চ) জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতি আয়োজিত “স্মার্ট নাগরিক সেবা নিশ্চিতকরণে জনস্বাস্থ্য ডিপ্লোমা প্রকৌশলীদের অঙ্গীকার” শীর্ষক জাতীয় সম্মেলন-২০২৪ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ব্যাপক উন্নয়ন হয়েছে। সারাবিশ্বে রাশিয়া-ইউক্রেন এবং করোনা ভাইরাসের কারণে অর্থনীতির মন্থরগতির সময়েও বাংলাদেশে বিভিন্ন নেতিবাচক প্রভাব তুলনামূলকভাবে কম পড়ার কারণ প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্ব। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্ববাজারে সারের দাম ১১০০ ডলারের বেশি বৃদ্ধি পাওয়ার পরও সরকার সার এবং কৃষি যন্ত্রপাতি আমদানি বন্ধ করেনি যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয় এবং খাদ্য উৎপাদনে কোন ব্যাঘাত সৃষ্টি না হয়।
 
তিনি এ সময় সরকারি বিভিন্ন দফতরসহ সব ক্ষেত্রে জবাবদিহিতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, রাষ্ট্রের সব স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে মানুষ তার সুফল পাবে। ডিপ্লোমা প্রকৌশলীরা মানুষের কল্যাণে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
  
তিনি আরও বলেন, কর্মপরিবেশ সুন্দর হলে তা কর্মীদের মধ্যে সন্তুষ্টি তৈরি করে, যা কাজের প্রতি তাদের আন্তরিকতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে একটি সুন্দর কর্ম পরিবেশ সৃষ্টিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সরোয়ার হোসেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি এ কে এম এ হামিদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৪,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit