শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

কলকাতায় নির্মাণাধীন ভবন ধস, মৃত বেড়ে ৭

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গার্ডেনরিচের এ ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লাখ রুপির পাশাপাশি আহতদের ১ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। এ ঘটনায় শোক জানিয়ে নিজের এক্স হ্যান্ডলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘গার্ডেনরিচে নির্মাণাধীন বহুতল ভবন ভেঙে পড়ে যে দুর্ঘটনা ঘটেছে, আমি তাতে শোকাহত। আমাদের মেয়র, দমকলমন্ত্রী, পুলিশ কমিশনারের সেক্রেটারিয়েট, সিভিক পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল সারারাত ধরে ঘটনাস্থলে রয়েছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন।’ 

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে, এ দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ১৫ জনের বেশি আহত এবং ইতোমধ্যে ৭ জনের মৃত্যু ঘটেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রোববার (১৭ মার্চ) রাত ১২টার কিছু আগে এ ঘটনা ঘটে। বলা হচ্ছে, ভেঙে পড়া নির্মাণাধীন ভবনটি বেআইনি ছিল। বহুতল ভবনটি এর সামনের টালি ও ঝুপড়ি ঘরের ওপর ভেঙে পড়ে। বেআইনি নির্মাণকেই আপাতত ঘটনার জন্য দায়ী করা হয়েছে।

জানা গেছে, ঘটনার সময় সেখানকার প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ বিকট আওয়াজ শুনে সবাই বেরিয়ে আসেন। এসেই তারা দেখতে পান চারদিক ধুলোয় ভর্তি। কংক্রিটের বহুতল ভেঙে পড়েছে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
 

সূত্র: নিউজ১৮

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit