শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

শিশুদের নিয়ে সিসিকের ইফতার আয়োজনে অতিথি ব্রিটিশ হাইকমিশনার

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৩৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে ইফতার আয়োজন করেছে সিলেট সিটি কর্পোরেশন। মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার এইচ ই সারাহ কুক। সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে এ ইফতার আয়োজন করা হয়।

সিলেট ও লন্ডনের খুব ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বলেন, সিলেটের সঙ্গে লন্ডনের সম্পর্ক ঐতিহাসিক এবং আত্মীয়তারও বটে। সিলেটের সৌন্দর্য্যে তিনি মুগ্ধ এবং উচ্ছ্বসিত। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাই এবং বাংলাদেশের জাতীয় শিশু দিবস উদযাপনে আমি সম্মানিত অতিথি হিসেবে সিলেট আসতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছি। এটা সত্যিই আমার জন্য অনেক সম্মানের।

সভাপতির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আজকের শিশু-কিশোর আগামীর বাংলাদেশকে বিশে^র দরবারে প্রতিনিধিত্ব করবে। তাই তাদেরকে উৎসাহ প্রেরণা যোগাতে এই আয়োজন করা হয়েছে। প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখার আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইসলামিক গজল পরিবেশন করেন আমন্ত্রিত শিশুরা।-বিজ্ঞপ্তি

ইফতার শেষে নগরীর লালদিঘীর পাড়স্থ পুনর্বাসিত ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের মার্কেট পরিদর্শন করেন ব্রিটিশ হাইকমিশনার এইচ ই সারাহ কুক। এসময় ক্ষুদে ব্যবসায়ীদের পুনর্বাসন করার উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit