বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু চৌগাছায় সোনার দোকানে চুরি চৌগাছায় উপজেলা স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর নওগাঁয় সীমান্ত নিরাপত্তা জোরদারে  বিজিবি’র নতুন ফাঁড়ির উদ্বোধন ক্যারিবীয়দের বিপক্ষে বাজে ফর্মের খেসারত দিলেন শান্ত-তাইজুলরা প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কি কমে যাচ্ছে? চলতে মাসেই দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টিপাত নিয়ে যা জানা গেল চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

সুইমিংপুল থেকে উদ্ধার করা হলো ৩৪০ কেজি ওজনের কুমির!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বাড়িতে অবৈধভাবে রাখা ১১ ফুট দীর্ঘ ও ৩৪০ কেজি ওজনের একটি কুমির (অ্যালিগেটর) উদ্ধার করেছে পরিবেশ সংরক্ষণ পুলিশ অফিসাররা (ইসিও)। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্তৃপক্ষ বলেছে, বাড়ির মালিক তার বাড়ির একটি অংশে সুইমিং পুল তৈরি করেন এবং ৩০ বছর বয়সী কুমির রাখেন। তিনি তার পরিবারের সদস্যসহ প্রতিবেশীদের ওই কুমিরের সঙ্গে পুলে গোসলের অনুমতি দিতেন যা বিপজ্জনক।

সুইমিংপুলে রাখা কুমিরটির নাম আলবার্ট।

কুমিরটি উদ্ধারের পর বাড়ির মালিক টনি ক্যাভালারো বলেন, আমি আলবার্টের বাবা (ড্যাড)। এটাই সবকিছু। পরিবারের সকল সদস্য তাকে পছন্দ করে। 

ক্যাভালারো সংবাদমাধ্যম ডব্লিউকেবিডাব্লুকে বলেন, অ্যালবার্টের লাইসেন্সের মেয়াদ ২০২১ সালে শেষ  হয় এবং তিনি পরিবেশ সংরক্ষণ বিভাগের কাছে এটি রিনিউ করার চেষ্টা করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ বলছে, বাড়িতে কুমির রাখা বেআইনি।

‘এমনকি যদি মালিককে যথাযথভাবে লাইসেন্স দেওয়াও হয়, তবুও প্রাণিটির সাথে জনসাধারণের যোগাযোগ নিষিদ্ধ এবং লাইসেন্স বাতিল করে তাকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে।’

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ক্যাভালারো তার পাড়ার শিশুদের কুমিরের সঙ্গে সাঁতার কাটতে আমন্ত্রণ জানাতেন।

কর্মকর্তারা বলেছেন, যখন বাড়ি থেকে উদ্ধার করা হয়, তখন কুমিরের বেশ কয়েকটি স্বাস্থ্যগত সমস্যা ছিল। যার মধ্যে উভয় চোখের অন্ধত্ব এবং মেরুদণ্ডের জটিলতা উল্লেখযোগ্য। মালিক তার পোষা সরীসৃপটি ফিরে পেতে লড়াই করছে। 

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৪/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit