শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

কত পরমাণু অস্ত্র আছে রাশিয়ার?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি পশ্চিমা বিশ্বকে সতর্ক করে বলেছেন, তার দেশ পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু রাশিয়ার কাছে কত পরমাণু অস্ত্র মজুদ আছে তা কি জানেন?

আর কোনও দেশের কাছে নেই এত পরমাণু অস্ত্র

ফেডারেশন অব অ্যামেরিকান সায়েন্টিস্ট’ বা এফএএস-এর হিসেবে রাশিয়ার কাছে পাঁচ হাজার ৫৮০টি পরমাণু অস্ত্র আছে। এর মধ্যে ১,৭১০টি অস্ত্র মোতায়েন অবস্থায় আছে। ৮৭০টি আছে ভূমিতে থাকা ব্যালিস্টিক মিসাইলে, আর ৬৪০টি আছে ডুবোজাহাজে থাকা ব্যালিস্টিক মিসাইলে। আরও প্রায় ২০০টি পরমাণু অস্ত্র বিভিন্ন ঘাঁটিতে প্রস্তুত রাখা হয়েছে। 

রাশিয়া ছাড়া আর কোনও দেশের কাছে এতগুলো পরমাণু অস্ত্রের মজুদ নেই।

কখন ব্যবহার করা হবে এসব অস্ত্র

২০২০ সালে রাশিয়ার প্রকাশিত এক নির্দেশিকায় বলা হয়, পরমাণু বা অন্য কোনও গণবিধ্বংসী অস্ত্র দিয়ে রাশিয়ার উপর হামলা হলে বা প্রচলিত অস্ত্র দিয়ে রাশিয়াকে হামলা করে ‘রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে নিয়ে গেলে’ এই পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে।

পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে তারাও তা করবে। সোভিয়েত ইউনিয়ন সবশেষ ১৯৯০ সালে এমন পরীক্ষা চালিয়েছিল। যুক্তরাষ্ট্র সবশেষ পরীক্ষা চালিয়েছিল ১৯৯২ সালে। এছাড়া চীন ও ফ্রান্স ১৯৯৬ সালে, ভারত ও পাকিস্তান ১৯৯৮ সালে এবং উত্তর কোরিয়া ২০১৭ সালে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়।

চুক্তি থেকে রাশিয়ার সরে আসা

রাশিয়া ১৯৯৬ সালে ‘কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার-টেস্ট ব্যান ট্রিটি’ বা সিটিবিটিতে সই করেছিল। পরে ২০০০ সালে সেটি অনুমোদন করে। তবে গতবছর এই চুক্তি থেকে রাশিয়াকে সরিয়ে নেওয়ার চুক্তিতে সই করেন পুতিন। যুক্তরাষ্ট্র ১৯৯৬ সালে চুক্তিটি সই করলেও কখনও অনুমোদন করেনি।

নিউক্লিয়ার বাক্স

রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত দেশটির প্রেসিডেন্টের। সেজন্য ‘চেগেত’ নামের একটি নিউক্লিয়ার বাক্স সবসময় তার সঙ্গে থাকে। এই বাক্সের মাধ্যমে প্রেসিডেন্ট তার পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তাদের কাছে পৌঁছে দিতে পারবেন। সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৪/দুপুর ১২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit