শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, তৃতীয় ঢাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : আজ সোমবার বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে ওঠে পাকিস্তানের লাহোর। সকাল ৮টা ৪৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়। সেময় বাংলাদেশের রাজধানী ঢাকা ছিল তিন নম্বরে। 

ওই সময় দূষণ তালিকায় শীর্ষে থাকা লাহোরের স্কোর ছিল ২৩৮। অর্থাৎ সে সময় ওই শহরের বায়ু ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে। দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের দিল্লি। শহরটির দূষণ স্কোর ছিল ২১২, অর্থাৎ সেখানকার বায়ুর মানও ছিল খুবই অস্বাস্থ্যকর।

তৃতীয় অবস্থানে ছিল রাজধানী ঢাকা। এই শহরের দূষণমাত্রার স্কোর ছিল ২০৬। অর্থাৎ সে সময় ঢাকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর ছিল।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। সূত্র: আইকিউ এয়ার

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৪/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit