মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

মেসি নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : গোল করলেন ও করালেন। যতক্ষণ মাঠে থাকলেন আলো ছড়ালেন লিওনেল মেসি। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠ ছেড়েছেন, তবে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন তিনিই। জয় নিয়েই মাঠ ছেড়েছে তার ক্লাব ইন্টার মায়ামি।

কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিল এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। প্রথম লেগ ড্র হয়েছিল ২-২ গোলে।

আজ বাংলাদেশ সময় সকালে শুরু হওয়া ম্যাচের অষ্টম মিনিটেই ইন্টার মায়ামিকে এগিয়ে নেন লুইস সুয়ারেস। বক্সের বাইরে থেকে মেসির বাড়ানো পাস ভেতর থেকে দারুণ এক শটে ঠিকানা খুঁজে নেন উরুগুয়ের এই তারকা।

আগের গোলে সহায়তা করা মেসি নিজেই গোল করেন ২৩তম মিনিটে। আক্রমণে উঠে প্রতিপক্ষের বক্সে বল নিয়ে ঢুকে পড়েন দিয়েগো গোমেস। তার দেওয়া পাস থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন সুপারস্টার। বিরতির পর ৫০তম মিনিটে তাকে তুলে নেওয়া হয়। বদলি হিসেবে নামা রবার্ট টেইলরও অবশ্য পান গোল; ৬৩তম মিনিটে।  

খেলার শেষ মুহূর্তে ন্যাশভিলের হয়ে গোল করেন স্যাম সারিজ। এই গোলটি কেবল ব্যবধানই কমিয়েছে। দুই লেগে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করে ইন্টার মায়ামি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit