বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর॥ ‎আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামী গ্রেফতার আশুলিয়ায় স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ  ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ধেয়ে আসছে ‘অতি শক্তিশালী’ এল নিনো, সতর্ক করল জাতিসংঘ নতুন দায়িত্বে রফিকুল ইসলাম জামাল ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি হবে না বিপিএল, ঘরোয়া ক্রিকেটে বাড়বে ম্যাচ ফি তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ! সতর্ক থাকতে যা করবেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১০২ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে প্রতারণা ও জালিয়াতির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। ব্যবহারকারীদের বোকা বানাতে নতুন নতুন কৌশল ব্যবহার করছে প্রতারকেরা। তাই বেশ কিছু সোশ্যাল মিডিয়ার প্রতারণার এবং প্রতিকার তুলে ধরা হলো-

১. অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ঘরে বসে চাকরির প্রস্তাব দেওয়া হয়। এতে অল্প সময় কাজ করলেই মিলবে মোটা অঙ্কের বেতন। এমন লোভনীয় প্রস্তাবে সাড়া দিলেই বিপদ। মেসেজ কিংবা ফোন করে এক্ষেত্রে প্রথমে কিছু টাকা জমা দিতে বলা হয়। আর সেই প্রক্রিয়ার ফাঁকেই ব্যাংকের সমস্ত তথ্য হাতিয়ে নেয় জালিয়াতরা। তাই এ ধরনের মেসেজ থেকে দূরে থাকুন।

২. অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে ভিডিও কল আসলে এড়িয়ে যাওয়াই ভালো। অনেক সময়ই বন্ধুর বেশে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কল করা হয়। চাওয়া হয় টাকা। সে আহ্বানে সাড়া দিলেই খোয়াতে পারেন নিজের অর্থ।

৩. ফোন করে অনেক সময় বলা হয় আপনার নামে কুরিয়ার সার্ভিস আছে। সেটি নিতে গিয়ে জানানো হয় তা বেআইনি পণ্য ছিল। যার জন্য টাকা দিতে হবে। এই ধরনের কুরিয়ার সার্ভিসের ফোন পেলে সতর্ক থাকুন।

৪. সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে লগ্নি করবেন না ভুল করেও। বিশেষ করে এক্ষেত্রে টেলিগ্রাম অ্যাপটি এড়িয়ে চলুন। সম্প্রতি এমন কাজ করে সর্বস্ব হারিয়েছেন অনেকেই।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৪/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit